ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ফ্রান্সে ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের প্রতিবাদে দোহারে মুসলিমদের বিক্ষোভ মিছিল

ads

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর ইসলাম বিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাযের পর দোহার উপজেলার একদল ইসলাম প্রিয় যুবক ও দোহার উপজেলার জয়পাড়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরুতে উপজেলার রত্বন স্বাধীনতা চওর থেকে শুরু করে থানার মোড় হয়ে লটাখোলা কড়ম আলীর মোড় প্রদক্ষিণ করে জয়পাড়া বাজার হয়ে পুনরায় রত্বন স্বাধীনতা চওরে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এ সময় উক্ত বিক্ষোভ মিছিলে হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় ফ্রান্সের প্রধানমন্ত্রীকে এ কর্মকান্ডের জন্য ক্ষমা ও ফ্রান্সের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।
এর আগে সকাল ১১ টার দিকে দোহার উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোহার থানা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ads
ads
ads

Our Facebook Page